হাওজা নিউজ এজেন্সি: মানববন্ধন ও মিছিলটি জাতীয় মসজিদ থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন ইসলামী ফোরামের সমন্বয়ক আবু সালেহ, অধ্যক্ষ মাওলানা এসএম আব্দুল হামিদ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা আবুল খায়ের এবং মাওলানা মোতালেব হোসেন।
ইসলামী ফোরামের সমন্বয়ক আবু সালেহ বলেন,
“ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসন ঘটলে বিশ্বের মুসলমানরা জান-মাল নিয়ে তা প্রতিহত করতে প্রস্তুত। ফিলিস্তিন মুক্তি আন্দোলনের প্রতি মুসলমানদের সমর্থন অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইল গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের লেবানন, ইরাক, ইয়েমেন, ফিলিস্তিন ও ইরানের কিছু ফিলিস্তিন সমর্থক শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে হত্যা করেছে।
তিনি আরও যোগ করেন,
“শত্রুরা ভেবেছিল, ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীকে হত্যা করলে ফিলিস্তিন মুক্তি আন্দোলন চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু তাদের চিন্তা সম্পূর্ণ ভুল। বিশ্বের ২০০ কোটি মুসলমান ফিলিস্তিনের পাশে রয়েছে। অচিরেই দখলদার জায়নবাদী ইসরাইলের পত হবে, ইনশাআল্লাহ।”
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আরেক বক্তা অধ্যক্ষ মাওলানা এসএম আব্দুল হামিদ বলেন,
“হাদীস অনুযায়ী সমগ্র মুসলিম জাতি এক দেহের মতো। বিশ্বের যে স্থানে মুসলমানরা আক্রান্ত হোক না কেন, আমরা প্রতিবাদ জানাব।”
তিনি আরও বলেন, “ইহুদীরা রাসুল (সা.)-এর সময় যুদ্ধে পরাজিত হয়ে খায়বার থেকে বিতাড়িত হয়েছিল। আজ তারা তাদের কল্পিত ‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার দিকে নজর দিচ্ছে। তারা সিরিয়া, ইরাকসহ মদিনা দখলে নিতে চায়। কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ হলে তারা পালানোর পথ পাবে না। শত্রুর কোনো পরিকল্পনা সফল হবে না।”
ইসলামী ফোরাম আশা প্রকাশ করেছে, মুসলমানদের ঐক্য ও সমর্থন ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার কমেন্ট